
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার(২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেন সিরাজগঞ্জ -১ কাজিপুর) আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার রাসেল,
উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম,উপজেলা ইঞ্জিয়ার মুনসুরুল হক,সদ্য বিদায়ী উপজেলা ইঞ্জিনিয়ার একে এম হেদায়েত উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওয়াহীদুজ্জামান মিনু, উপজেলা বিএনপির সহসভাপতি এডভোকেট রবিউল হাসান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আউয়ালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় সিরাজগঞ্জ -১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য সেলিম রেজা বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সবসময় তাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, নদীভাঙনে ঘরবাড়ি হারানো ও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে সরকারি বরাদ্দ অনুযায়ী তাদের মাঝে এ সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় ২৩টি ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ৬হাজার করে নগদ টাকার চেক বিতরণ করা হয়।