👁 465 Views

সিরাজগঞ্জে  অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটি উৎপাদনে বেকারি কারখানায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা 

সিরাজগঞ্জ প্রতিনিধি  সিরাজগঞ্জে  অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটি উৎপাদন ও বাজারজাত করায় বেকারি কারখানায় ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
রোববার ( ১৯জুলাই)  দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পৌর এলাকার  মাহমুদপুরে অবস্থিত বেকারি কারখানা নিউ এশিয়ান ফুডসে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের
সহকারী পরিচালক মো: সোহেল শেখ এতথ্য নিশ্চিত করে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটি উৎপাদন ও  বাজারজাতকরণ যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকরসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিউ এশিয়ান ফুডস বেকারির মালিক বিপ্লব রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। অভিযানে জেলা ক্যাবের সদস্য ও ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *