
লালমনিরহাট প্রতিনিধিঃ আজ দুপুর ২টায় মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ সরকার টোটন। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে হত্যা মামলার আসামি এবং আওয়ামী লীগের সহযোগী (দোসর) হওয়ার অভিযোগ রয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পরিষ্কার করার দাবি জানিয়েছেন অনেকে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আব্দুর রশিদ সরকার টোটন অত্র শিক্ষা প্রতিষ্টানে আওয়ামী পন্হি শিক্ষক ছারা অন্য কাউকে নিয়োগ প্রদান করেন নাই।এবং ক্ষমতার দাপটে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করেছে বলে অনেক অভিযোগ রয়েছে টোটনের বিরুদ্ধে। এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন আব্দুর রশিদ সরকার টোটন এখনো গোপনে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে।এবং গোকুন্ডা ইউনিয়নে আওয়ামী লীগ কে আবারো পুর্নবাসন করার জন্য গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছে আর তাকে সহযোগিতা করছে মোস্তাফি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জামান সরকার লিটন।