
ঘোড়াঘাট, প্রতিনিধি:-
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রকাশ্যে মাদক সেবন করার অভিযোগে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে অপরাধ প্রমাণিত হওয়ায় এ দ-াদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাবা তানজিন । দ-প্রাপ্তরা হলেন ঘোড়াঘাট উপজেলার পৌর শহরের দক্ষিণ নয়াপাড়া এলাকার আব্দুর সাত্তারের ছেলে আবদুল্লাহ (২৭) এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোর্সালিন ইসলাম (২৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আবদুল্লাহ গাঁজা এবং মোর্সালিন টাপেন্টাডল সেবন করে প্রকাশ্যে মাতলামি করছিলেন। এ সময় তাদের আটক করে আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামির ঘটনায় দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ- দেন।