👁 239 Views

ঘোড়াঘাটে কীটনাশকের দোকানে চুরি

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে গভীর রাতে একটি কীটনাশকের দোকানে চুরি সংঘটিত হয়েছে। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার আবিরেপাড়া এলাকার ভিক্ষুর মোড়ে শাহিন ট্রেডার্স মালিক মো. শাহিনের একটি কীটনাশকের দোকানে এই দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।

দোকানের মালিক আবিরেরপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মো. শাহিন। শাহিন জানান, রাত আনুমানিক ১০ টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সকালে দোকান খুলতে এসে তালা ভাঙা অবস্থায় দেখে হতবাক হয়ে যান। পরে দোকানে প্রবেশ করে দেখতে পান দোকান সব মালামাল ফাঁকা করে নিয়ে যায়।। তিনি আরো জানান, দোকানে বিভিন্ন কোম্পানির প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার কীটনাশক ও কৃষি পণ্য মালামাল ছিল। চোরেরা সবই চুরি করে নিয়ে গেছে।

দোকানের রাস্তাার পাশে বিদ্যুৎ খুঁটিতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে ট্রাকে করে ৬ থেকে ৭ জনের একটি দল দোকানের সামনে এসে দাঁড়ায়া । দ্রুত দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বস্তায় ভরে দোকানের কীটনাশক ও কৃষি সামগ্রী ট্রাকে করে নিয়ে যায়।

চুরির ঘটনার খবর মুহুতে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তার পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *