
হায়দার আলী পঞ্চগড় : বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ৭২৩ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে।
রোববার(০৫জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা হলরুমে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় বাংলাদেশ স্কাউট সদর উপজেলা শাখা এ ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করে। ওরিয়েন্টেশন কোর্সে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের কমিশনার আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ওরিয়েন্টেশন
কোর্সের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) লুৎফুল কবির কামরুল হাসান।
বাংলাদেশ স্কাউট পঞ্চগড় জেলার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,স্কাউটের জেলা কমিশনার নাসের আলী বাবুল,সদর উপজেলা স্কাউটের সম্পাদক তাহেরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা কমিশনার ইয়াসমিন আক্তার,প্রশিক্ষণার্থী হায়দার আলী সহ অনেকে বক্তব্য দেন।
উক্ত প্রশিক্ষণে সদর উপজেলার ৫০ জন ইউনিট লিডার অংশগ্রহণ করেন। কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের কমিশনার আখতারুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কমিটির লিডার ট্রেনার প্রতিনিধি দ্বীপক চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ আরিফ হোসেন চৌধুরী,বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ আরিফ হোসেন চৌধুরী, দিনাজপুর অঞ্চলের সম্পাদক মোঃ আবু সাঈদ। ওরিয়েন্টেশন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।