👁 178 Views

আদমদীঘিতে তিন মাদক কারবারির জেল-জরিমানা।।

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদকসহ আটক তিন কারবারিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। গত শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম তাদেরকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০টাকা করে অর্থদন্ড করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুরের কোলাগণিপুর গ্রামের নজরুল মন্ডলের ছেলে রমজান মন্ডল (২৬), নওগাঁ সদরের সাহাপুর এলাকার ছায়ের আলীর ছেলে আব্দুল মজিদ (৫০) ও আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম গ্রামের মাসুদ রানার ছেলে টুটুল হোসেন (২৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত শনিবার আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত তিন মাদক তারবারিকে ১শ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাই মদসহ আটক করা হয়। বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম তাদেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানার আদেশ দেন এবং জব্দ করা মাদক ঘটনাস্থলেই ধ্বংস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *