👁 92 Views

সিরাজগঞ্জে শারীরিক প্রতিবন্ধী শিশু রিক মোহন্তকে হুইল চেয়ার দিলেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ 

সিরাজগঞ্জ প্রতিনিধি  সিরাজগঞ্জে জন্মগতভাবে  শারীরিক প্রতিবন্ধী শিশু রিক মোহন্তকে হুইল চেয়ার দিলেন জেলা বিএনপির  সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। শনিবার (৬জুন) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি মহল্লায় প্রতিবন্ধী শিশু রিক মোহন্তর বাড়িতে গিয়ে তার পরিবারের নিকট এ হুইল চেয়ার তুলে দেন জেলা বিএনপির  সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মোস্তফা নোমান আলাল,  জেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন হাসি, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মজুন সেখ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টনি, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দীপংকর কুমার ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।  হুইল চেয়ার পেয়ে শিশু রিক মোহন্ত ও তার পরিবার খুশি হয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।  এর আগে
সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দীপংকর কুমার ঘোষের বাড়িতে গিয়ে তার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের সবাইকে সান্ত্বনা দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *