👁 472 Views

ভালুকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল যুদ্ধ

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমানের দিক নির্দেশনায় রাজৈ ইউনিয়নের বিভিন্ন জলাশয় ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ও বিক্রির উদ্দেশ্যে রাখা কারেন্ট জালগুলো জব্দ করার পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান জানান, দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও ছোট মাছের প্রজনন নির্বিঘ্ন করতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে ও মৎস্য সম্পদ সুরক্ষায় তাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্ত, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি গন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *