
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ খানের ওপর বর্বরোচিত হামলা এবং তাঁর কিশোরী কন্যাকে অপহরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার বিকেলে ভালুকা উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক দিলীপ , আলি মুর রাজী, হাফিজুর রহমান, নাজমা খামন সহ ভুক্তভোগীর পরিবার৷ বক্তব্য রাখেন। অভিযোগ করেন, স্থানীয় কিশোর গ্যাংয়ের তথাকথিত গডফাদার ও চিহ্নিত সন্ত্রাসী সাকিল এবং রেদোয়ান গং ২২ নম্বর নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ খানের ওপর নৃশংস হামলা চালায়। একই সঙ্গে তারা শিক্ষকের কিশোরী কন্যাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে । একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা ও তাঁর সন্তানকে অপহরণের ঘটনায় উপজেলা জুড়ে তীব্র ক্ষোভ ও চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। মানববন্ধন থেকে শিক্ষক সমাজ অনতিবিলম্বে হামলাকারী সাকিল, রেদোয়ানসহ জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে ভিত্তিতে প্রধান আসামী শাকিল কে গ্রেফতার করে মডেল থানা পুলিশ ।কর্মসূচিতে ভালুকা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।