👁 448 Views

শ্রীপুরে রাস্তা সংস্কারে চেয়ারম্যানের টালবাহানা: আশ্বাসের পরও শুরু হয়নি কাজ

‎আশিকুর রহমান সবুজ,​ শ্রীপুর (গাজীপুর) :  গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াবাড়ী এলাকায় কেটে ফেলা জনচলাচলের রাস্তাটি পুনরায় সংস্কারের বিষয়ে প্রশাসনের নির্দেশনা ও জনসম্মুখে দেওয়া আশ্বাস দুই-ই এখন প্রশ্নের মুখে। গতকাল গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য উপস্থিত সংবাদকর্মীদের সামনে আজ (মঙ্গলবার) রাস্তাটি সচল করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সরেজমিনে গিয়ে তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি।‎

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং সংবাদকর্মীদের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ নির্দিষ্ট সময়ে ঘটনাস্থলে সংস্কার কাজের কোনো লক্ষণ মেলেনি। গতকাল ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদের উপস্থিতিতে এবং সাংবাদিকদের সামনে চেয়ারম্যান ফারুক হোসেন আজ রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার দৃঢ় আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজ সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি সেই পূর্বের জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে আছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।‎​

‎রাস্তাটি সংস্কার না হওয়ার কারণ জানতে চেয়ারম্যান মোঃ ফারুক হোসেনকে পুনরায় ফোন দেওয়া হলে তিনি কাজের বিলম্বের কথা স্বীকার করেন। তবে এবার তিনি নতুন করে আশ্বাস দিয়েছেন যে, আগামী কাল (বুধবার) তিনি অবশ্যই রাস্তাটি সংস্কার করে দিবেন।‎​

‎ভুক্তভোগী এলাকাবাসী জানান, “প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সামনে দেওয়া প্রতিশ্রুতি যদি এভাবে বারবার পরিবর্তন করা হয়, তবে আমরা সাধারণ মানুষ কার ওপর আস্থা রাখবো? আমরা চাই দ্রুত এই ভোগান্তির অবসান হোক।”

‎‎​এ বিষয়ে সাংবাদিকরা বলেন, “জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বারবার সময় পরিবর্তন করা জনস্বার্থের পরিপন্থী। আমরা প্রশাসনের এই নির্দেশনার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নজরদারি অব্যাহত রাখবো।”

‎‎​এখন দেখার বিষয়, চেয়ারম্যানের নতুন দেওয়া তারিখ অনুযায়ী আগামীকাল এলাকাবাসী তাদের চলাচলের দীর্ঘ প্রতীক্ষিত পথটি ফিরে পায় কি না।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *