
ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়ঘাটে উপজেলা প্রশাসন ও ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে আল-হেরা ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও উৎপাদনের অবৈধ প্রতিষ্ঠানের মালিক পালোগাড়ী গ্রামের মোজাম্মেল হক (৪০) কে আটক করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার রাণীগঞ্জ পাঁচমাথা মোড় এলাকায় অবস্থিত আল-হেরা ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের কক্ষে থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল-আল-মামুন কাউসার শেখ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান পরিচালনায় ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন,২০০৯ লঙ্ঘন জনিত অপরাধে কারখানার মালিক মোজাম্মেল হক (৪০) কে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারান্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত অভিযানের সময় দেখা যায়, কোনো ধরনের লাইসেন্স বা অনুমোদন ছাড়াই ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সেমাই, দেশের নামকরা কয়েকটি কোম্পানির কয়েক হাজার খালি প্যাকেট, সয়াবিন তেলের বোতল এবং দুই ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত সামগ্রী উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিনের উপস্থিতিতে জব্দকৃত সয়াবিন তেল ও খালি বোতল নিলামে বিক্রি করা হয় এবং সেমাইসহ খালি প্যাকেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।