
আব্দুল মান্নান, শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতসোমবার সন্ধ্যায় ৫৫নং হরিনাপোতা মৌজায় নাভারন উত্তর বুরুজবাগান গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র সামছুল হুদা দির্ঘ দিন যাবৎ প্রশাষনের চোখফাকি দিয়ে অবৈধ ভাবে নিজ দখলিয় জমি বালু উত্তোলন করার অভিযোগে ঘটনা স্থলে উপস্থিত হয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়াজ মাখদুম ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন। তিনি বলেন শার্শা উপজেলায় অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন জিরোটলারেন্স ঘোষনা করা হয়েছে।