👁 312 Views

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের ‘কলাবাড়ী আরএইচডি-নেংড়াহাট রোড (ভায়া পার্বতীপুর)’ সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঘোড়াঘাট শাখার বাস্তবায়নে এই উন্নয়ন কাজ সম্পন্ন হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী,পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *