
মোঃ আব্দুল হাফিজ ভ্রাম্যমান প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ২৮হাজার ৫ শত টাকা মূল্যমানের বিদেশী মদ আটক করেছে।
গত ২৮ মার্চ ২০২৬ তারিখ ২৩৩০ ঘটিকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধীনস্থ রুদ্রানী বিওপি কর্তৃক ০১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৯ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২৮ হাজার ৫ শত টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিপির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: আমিনুর রহমান, জি+ সাংবাদিকদের জানান।