👁 442 Views

বক্তব্য দেওয়া অবস্থায় কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যু

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। ঘটনার পর বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম সমাপনী বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থতাবোধ করেন এবং লুটিয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *