👁 497 Views

গভর্নর বদলির পর বাংলাদেশ ব্যাংকে রদবদল

কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনে নতুন করে রদবদল আনা হয়েছে। চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, পরিচালক মো. জয়নুল ইসলামকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে বদলি করে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিচালক মো. শহিদ রেজাকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি করে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ পাঠানো হয়েছে।

আরেক আদেশে পরিচালক মো. বায়েজিদ সরকারকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে মতিঝিল অফিসে বদলি করা হয়েছে। সেখানে তিনি ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, কারেন্সি হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলামকে মতিঝিল অফিস থেকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ বদলি করা হয়েছে। অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলামকে গভর্নর অফিস থেকে সদরঘাট অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দফতরে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বদলি করা হয়। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় শীর্ষ পর্যায়ে এই রদবদল এলো বলে জানা গেছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *