👁 164 Views

সাঁথিয়ায় ভ্যান উল্টে প্রাণ গেল চালকের

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় কাঠের গুড়ি বোঝাই ভ্যান উল্টে আয়েজ আলী(৬০)নামের এক ভ্যান চালক নিহত হয়েছে।সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। রোববার(২৬এপ্রিল) সকাল ৯টার দিকে সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের উত্তর শোলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে,রোববার সকালে আয়েজ আলী তার ভ্যান গাড়ীতে কাঠের গুড়ি নিয়ে উপজেলার মাধপুর বাজারে ছ’মিলে যাওয়ার সময় উক্ত স্থানে পৌঁছালে ভ্যানের চাকা নষ্ট হয়ে উল্টে যায়। এ সময় আয়েজ আলী কাঠের নিচে পড়ে। এলাকাবাসী অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে তিনি মৃত ঘোষণা করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আয়েজ আলী নামের এক ভ্যান চালক তার নিজের ভ্যানের নিচে চাপা পড়ে মারা গেছেন। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *