
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গণি (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নাটোর জেলার বিলমাড়িয়া কলেজের সহকারি অধ্যাপক ও বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বাসিন্দা আব্দুল আজিজ এর দ্বিতীয় ছেলে।
শনিবার (২৮ মার্চ) বেলা ১ টায় উপজেলার মনিগ্রাম গ্রামে নিজ বাসভবনে হার্ড এ্যাটাকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাড়ির পাশের মাদ্রাসায় রাত ৯টায় আব্দুল গণির জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ও যুগ্ম মহাসচিব ও স্হায়ী কমিটির সদস্য জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি, আব্দুল গণির বোন জামাই কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম
আব্দুল গণির বোন জামাই স্ট্রোক করে আব্দুল গণি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে রাত ৯ টায় জানাজার নামাজ শেষে দাফন করা হবে বলে জানিয়েছিলেন।
শোক সপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, রাজশাহী জেলা ও বাঘা উপজেলা জিয়া পরিষদ এবং বিএনপিসহ অংগ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা।