👁 43 Views

নবাবগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অবহিতকরণ সভা

 সাজেদুল ইসলাম (সাগর) , নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ;  দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কৈশোর ও যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে SAY-SRHR প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ল্যাম্ব হাসপাতালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচডিপি) এর উদ্যোগে এবং ওয়ার্ল্ড রিনিউ ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তায় “Supportive Adolescent and Youth-Sexual Reproductive Health and Rights (SAY-SRHR)” প্রকল্পের আওতায় এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক এটিএম নজমুল হুদা।
পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্লিনিক্যাল কনট্রাসেপশন ডা. মো. রেজাউল করিম, ইউএফপিও ডা. এটিএম মোফাখ্খারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে SAY-SRHR প্রকল্প ব্যবস্থাপক লুৎফুল বিন ফারুক মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠী ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। সঞ্চালনা করেন টেকনিক্যাল কোঅর্ডিনেটর (জেন্ডার) শাহানা ইয়াসমিন এবং উপজেলা ম্যানেজার মোসলেম উদ্দিন,আজিজুল ইসলাম ফিল্ড কো-অর্ডিনেটর।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে কিশোর ও যুবদের নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রয়োজন। এ বিষয়ে সঠিক তথ্য, স্বাস্থ্যসেবা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

এছাড়াও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *