👁 466 Views

দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরে ১৩ টি উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হলেও প্রাকৃতিক দূর্যোগ এর কারণে আমন ধানের ক্ষতি। গত শুক্রবার থেকে হাঠৎ করে প্রাকৃতিক দূর্যোগ শুরু হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আবারও প্রাকৃতিক দূর্যোগের কারণে জেলায় এবার ২ লক্ষ ৬০ হাজার ৮ শত ৬৩ হেক্টর জমিতে আমন ধানের বাম্পার ফলন হলেও হঠাৎ করে পুণরায় প্রাকৃতিক দূর্যোগের কারণে কৃষকেরা আমন ধান কাটতে পারছে না ফলে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছে। পূর্বের ন্যায় এবার আমন ধানে উৎপাদন বাড়লেও প্রাকৃতিক দূর্যোগের কারণে কৃষকেরা লাভের আশা করতে পারছে না। দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় চলতি বছর ২ লক্ষ ৬০ হাজার ৮ শত ৬৩ হেক্টর জমিতে কৃষকেরা কয়েকটি জাতের ধান চাষ করেছেন। তার মধ্যে ৫০ ভাগ সুগন্ধি (জিরাশাইল) চাষ করেছেন। এর মধ্যে ১ লক্ষ ৩ হাজার ৪ শত ৮৯ হেক্টর জমিতে জিরাশাইল ধান চাষ হয়েছে। দিনাজপুরের ১৩ টি উপজেলায় শ্রেণিভেদ কল্পে কৃষকেরা চলতি বছর এই ধান চাষ করেছেন। মাঠ জুড়ে রয়েছে সুগন্ধি জিরাশাইল ধানসহ অন্যান্য জাতের ধান। প্রাকৃতিক দূর্যোগ কেটে উঠলে কৃষকেরা মাঠ থেকে ধান কাটা শুরু করবে বলে আশা করছে।
দিনাজপুর জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকার আমন ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন জেলার হাজারো কৃষক। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলনের আশায় তারা জমিতে সার, বীজ, কীটনাশক ও সেচসহ বিভিন্ন খাতে প্রচুর অর্থ ব্যয় করেছেন। কিন্তু ফসল ঘরে তোলার আগমুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক কৃষকের স্বপ্ন ভেঙে গেছে। ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধারদেনা করে ধান চাষ করেছিলেন তারা। ফসলের ক্ষতি হওয়ায় এখন ঋণ পরিশোধ ও পরিবারের ভরণপোষণ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলায় কৃষি অফিসার মোঃ সাইফ আব্দুল্ল্যাহ এর সাথে কথা বললে, তিনি জানান, চলতি বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় আমন ধান চাষ হলেও হঠাৎ করে প্রাকৃতিক দূর্যোগ শুরু হয়। এই সামান্য বৃষ্টিতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হবে না। আমরা বিভিন্ন ইউনিয়নে কৃষকদের সঙ্গে কথা বলেছি এবং আবহাওয়া ভালো হলে দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছি।