👁 320 Views

খাগড়াছড়িতে ইংলিশ ভয়েস স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন মন্ত্রী সাচিং প্রু জেরি

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর ইংলিশ ভয়েস স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি, এমপি আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন।

২০২৩-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত ‘খাগড়াছড়ি সদর ইংলিশ ভয়েস স্কুল ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় নির্মিত এ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, এমপি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে নির্মিত আধুনিক এ শিক্ষাপ্রতিষ্ঠান ভবনটি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

নতুন ভবনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।