প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৬:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৭:৫৫ পি.এম
বৃহত্তর চট্টগ্রামে রাতভর নাশকতা: বাস-ট্রাকে আগুন, পেট্রোল বোমা ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম : বৃহত্তর চট্টগ্রামে রাতভর নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিক্ষোভের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালানো, যানবাহনে আগুন, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫ জনকে আটকের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যে, চট্টগ্রামের ফটিকছড়ি ও কক্সবাজারের চকরিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা, চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় বাস-ট্রাকে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং খাগড়াছড়ির গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাঙামাটিতে আদালত ও সরকারি প্রতিষ্ঠানের ফটকেও তালা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.