👁 360 Views

এসএসসি ২০২৬ :  রাজশাহী বোর্ডে মানবিকে প্রথম নাটোরের মেধাবী শিক্ষার্থী  সাহাদৎ কে সংবর্ধনা প্রদান

নাটোর প্রতিনিধি :  রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে রাজশাহী বোর্ডে প্রথম স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থী মোঃ সাহাদৎ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
     সাহাদৎ হোসেন  গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিয়ে রাজশাহীর বোর্ড সেরা হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সে উপজেলার খুবজিপুর গ্রামের মোঃ মিরাজুল ইসলামের ছোট ছেলে।
      আজ শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়  হলরুমে খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের ২০০৪ সালের এইচ এসসি  ব্যাচের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
    খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা ডা. আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম শিশির।
  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ও অধ্যক্ষ আবু সাইদ।
   এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সরদার মোঃ আনিসুজ্জামান, সহকারি  অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন ও মোঃ মহসিন আলী,
চরপিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও ফায়ার ইনস্পেক্টর মইনুর রহমান।
       অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহাদৎ হোসেনের এই অসামান্য সাফল্য শুধু তার পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই গৌরবের নয়, বরং পুরো এলাকাসহ দেশের জন্য গর্বের বিষয়। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব, সাহাদৎ তার উজ্জ্বল দৃষ্টান্ত।
     বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের যদি যথাযথ স্বীকৃতি ও উৎসাহ প্রদান করা হয় তাহলে তারা ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা পাবে। পাশাপাশি এলাকার অন্যান্য শিক্ষার্থীরাও পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত হবে।
  বক্তারা বলেন, সাহাদৎ হোসেনের এই অসামান্য সাফল্য শুধু তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান,গুরুদাসপুর উপজেলা বা নাটোর জেলা নয় তার এই গৌরব সারা দেশের । তার এ অর্জন এলাকার অন্যান্য শিক্ষার্থীকেও ভালো ফলাফল অর্জন এবং উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলবে। কঠোর পরিশ্রম, একাগ্রতা ও অধ্যবসায়ের মাধ্যমে যে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব সাহাদৎ তার উজ্জ্বল দৃষ্টান্ত।
    তারা আরও বলেন, সকল মেধাবী শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি ও উৎসাহ দেওয়া হলে ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে। শুধু তাই নয় অন্য শিক্ষার্থীদের মধ্যেও পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ যোগাবে।
   কৃতী শিক্ষার্থী সাহাদৎ হোসেন বর্তমান রাজশাহী কলেজে একাদশ শ্রণিতে অধ্যায়নরত। ভবিষ্যতে সে একজন সফল আইনজ্ঞ হতে চান।
  এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সরদার মোঃ আনিসুজ্জামান, সহকারি  অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন ও মোঃ মহসিন আলী,
চরপিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও ফায়ার ইনস্পেক্টর মইনুর রহমান।
  অনুষ্ঠানে খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের এইচএসসি ব্যাচ-২০০৪-এর প্রাক্তন শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেনি পেশার বিশিষ্ট গুনিজনরা উপস্থিত ছিলেন।
  অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থী সাহাদৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা  সম্মাননা স্মারক ও তার পিতাকে নগদ অর্থসহ ফুলেল শুভেচছা ও সংবর্ধনা প্রদান করেন।