👁 452 Views

অনলাইন জুয়ার এজেণ্ট এক কলেজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেপ্তার 

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার এজেন্ট মুসফিকুর রহমান মৌসুম (৩০) নামের এক এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্টকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার কানার মোড়ে অভিযান চালিয়ে তার মুদি দোকানে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলায় সরাসরি জড়িত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জেলা পুলিশ সুপারের কাছে গোপন সূত্রে তথ্য আসে যে, মান্দা উপজেলার বড়পই কানার মোড় এলাকায় মুসফিকুর রহমান ওরফে মৌসুম নামের এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট তার মুদি দোকানে বসে অনলাইনে জুয়া পরিচালনা করছে। তিনি মান্দার একটি স্থানীয় কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত থাকার সুযোগে তিনি কিশোর ও তরুণদের সহজেই অনলাইন জুয়ার দিকে আকৃষ্ট করছিলেন এবং পাশাপাশি উঠতি বয়সী কিশোরদের অনলাইন জুয়ার অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি তদন্ত করে সত্যতা পায়।
এরপর অভিযান চালানোর সময় তাকে তার মুদি দোকানে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলায় সরাসরি জড়িত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে একাধিক অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়। এসব অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার বিস্তারিত তথ্য, আর্থিক লেনদেনের প্রমাণ এবং অন্য ব্যক্তিদের নামে জুয়ার অ্যাকাউন্ট খোলার তথ্য উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বর্তমান সরকার অনলাইন জুয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং বিশেষ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেছে। তার প্রেক্ষিতে নওগাঁ জেলা পুলিশ অনলাইন জুয়া সংশ্লিষ্ট এজেন্ট ও চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান পরিচালনা করবে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *