
পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া এলাকায় ক্বারী আব্দুর রউফ মুন্সি নামে এক লিটার ব্যবসায়ীকে পথরোধ গাছে বেঁধে মারধর করে ৫ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।
একই সাথে দেশীয় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী নিয়ে অপপ্রচার চালিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্য ও স্থানীয়রা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারি চৌরাস্তায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী আব্দুর রউফ বাড়ি ফেরার পথে চক্রের সদস্যরা তাঁর পথরোধ করে। এ সময় মারধর করে- ধারালো অস্ত্র, লোহার রড ও দেশীয় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখেয়ি চাঁদা দাবি করা হয়।
ঘটনার সময় কাছে থাকা ব্যবসায়ীক ৫ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই সাথে নারী কেলেঙ্কারির সাথে যুক্ত করে সামাজিক মাধ্যমে অপপ্রচার ও হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়।
এ ঘটনায় গেলো মঙ্গলবার পঞ্চগড় সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী আব্দুর রউফ। মানববন্ধনের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ।
ভুক্তভোগী আব্দুর রউফ অভিযোগ করে বলেন, রাতে তারা আমাকে আটক করে মারধর করে। আমার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে গাছের সাথে বেধে মারধর করে। একই সাথে একজন নারী এনে আমাকে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। ফেসবুক পেজে আমাকে ব্ল্যাকমেইল ও সম্মানহানী করা হচ্ছে। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমি মামলা দায়ের করেছি। ভুক্তভোগী হিসেবে এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার দাবি করছি।
এদিকে পঞ্চগড় সদর থানার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর চন্দ কুমার রায় বলেন, মামলা দায়েরের পর বিষয়টি তদন্তাধীন অবস্থায় রয়েছে। একই সাথে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।