👁 81 Views

তালোড়া পৌরসভার খাড়িয়া নিশিন্দারা গ্রামের এক প্রবাসী বল প্রয়োগ করে নাগর নদের ভেরী বাঁধের তালগাছ ঝুড়ে জায়গা জবর দখল।।

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

তালোড়া পৌরসভার খাড়িয়া নিশিন্দারা গ্রামের এক প্রবাসী বল প্রয়োগ করে নাগর নদের ভেরী বাঁধের তালগাছ ঝুড়ে জায়গা দখলে নেওয়ার জন্য কাহালু থানায়  একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মোছাঃ মরিয়ম খাতুন (৪৭), স্বামী- মোঃ গুলজার রহমান, সাং-খাড়িয়া নিশিন্দারা, ইউপি- দূর্গাপুর, থানা- কাহালু, জেলা- বগুড়া। আপনার থানায় আসিয়া এই মর্মে বিবাদী, ০১। মোঃ আফজাল প্রামানিক (৪৩), পিতা- মৃত হযরতউল্লাহ প্রামানিক, সাং- খাড়িয়া নিশিন্দারা ইউপি- দূর্গাপুর, থানা- কাহালু, জেলা- বগুড়া’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে

উল্লেখিত বিবাদী সম্পর্কে আমার পাড়া প্রতিবেশী, নিম্ন তফসিল বর্নিত সম্পত্তি পৈত্রিক মূলে দীর্ঘদিন ধরে ভোগ দখল করিয়া আসিতেছি। উক্ত জায়গা সংক্রান্ত আমাদের নিকট পুরাতন রেজিস্টার্ড দলিলসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।

উক্ত সম্পত্তি বিবাদীগন জোর পূর্বক জবর দখলের পায়তারা করিয়া আসিতেছে। নিম্ন তফসিল বর্নিত সম্পত্তি আমাদের পরিবারের ভোগদখলীয়/দলিলভুক্ত হয়ে রয়েছে। উক্ত জায়গার সীমানা ও রেকর্ড সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমানে বিরোধ চলছে।

এরই ধারাবাহিকতায় গত ইং ২৬/০৮/২০২৬ তারিখে অনুমান দুপুর ১২.০০ ঘটিকার সময় বিবাদী আমার ভোগদখলীয় সম্পত্তিতে আসিয়া আমার অনুমতি ছাড়ায় আমার সীমানায় থাকা ০৫টি বড় তালগাছের ডালপালা ও পাকা তাল কর্তন করে নিয়ে যায়। উক্ত সময়ে বিবাদী আমার তফসিল বর্ণিত জায়গাকে নিজের বলে দাবি করে। এবং বিভিন্ন ভাবে ভয়ভীতিসহ খুন জখমের হুমকি ধামকি প্রদান করে।

বিবাদীর এমন আচরন ও কার্যকলাপের কারণে আমি মানসিক ভাবে চিন্তিত, ভবিষ্যতে উক্ত জায়গায় অনধিকার প্রবেশ, গাছপালা কেটে নেওয়া, ক্ষতিসাধন অথবা, জবর দখলের চেষ্টা করার আশঙ্কা রয়েছে। বর্তমানে আমি এবং আমার পরিবারের সকলেই নিরাপত্তাহীনতায় ভূগিতেছি, না জানি কখন কোন সময় বিবাদী আইন শৃঙ্খলার অবনতি ঘটাইতে পারে।

উক্ত ঘটনার স্বাক্ষী-০১। মোঃ শহিদুল ইসলাম (৪৮), পিতা- মৃত আহমেদ আলী, ০২। মোঃ ফজলু (৬০), পিতা- মোঃ শহিদ ফকির, ০৩। মোঃ দুলাল (৪৮), পিতা- মৃত ফজলু, সকলের সাং- খাড়িয়া নিশিন্দারা, ইউপি- দূর্গাপুর, উভয়ের থানা- কাহালু, জেলা- বগুড়া’গন সহ আরো অনেকে উক্ত ঘটনা জানে ও শুনে।

বিষয়টি নিয়ে আমি আমার আত্মীয় স্বজনের সহিত আলোচনা করিয়া অভিযোগ করিতে বিলম্ব হইল।

তফসিল বর্ণনাঃ-

জেলা- বগুড়া, উপজেলা- কাহালু, মৌজা- খাড়িয়া নিশিন্দারা, জে এল- ১১০, সি এস খতিয়ান- ১২৬, দাগ-৮৪০, নদী ভিটা- ০৪ শতাংশ।

অতএব, উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে জনাবের সদয় মর্জি হয়।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ কে কল করা হলে তিনি জানান অনুরূপ একটি অভিযোগ পাওয়া গেছে বিষয়টি এএসআই মোজাম্মেল হক কে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *