👁 350 Views

কাহারোল ৪টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেফতার

মো: আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, কাহারোল থানা, দিনাজপুর-এর নেতৃত্বে কাহারোল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল২১ আগস্ট কাহারোল থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন

মোঃ দুখু মিয়া (৩২), পিতা- হবিবুর রহমান, সাং- ফেরুসাডাঙ্গা, থানা- কাহারোল, জেলা- দিনাজপুর।
মোঃ এজান, পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং- ফেরুসাডাঙ্গা, থানা- কাহারোল, জেলা- দিনাজপুর।
মোঃ জসিম (২৮), পিতা- মৃত তেজাম আলী, সাং- ফেরুসাডাঙ্গা, থানা- কাহারোল, জেলা- দিনাজপুর।
মোঃ মাহাবুর (১৮), পিতা- মিজানুর রহমান, সাং- সাহাপাড়া, থানা- কাহারোল, জেলা- দিনাজপুর। দিনাজপুর পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃতদের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টিমোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল গুলো হল ২টি বাজাজ ডিসকভার(১২৫ও১১০সিসি),১টি হিরো স্পেন্ডার প্লাস (১০০সিসি),এবং ১টি এইচ এফ ডিলাক্স (১০০সিসি)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত। তারা বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখত এবং পরবর্তীতে তা বিক্রয় ও সরবরাহ করত।
এ ঘটনায় কাহারোল থানায় মামলা রুজু করা হয়েছে।মামলা নম্বর ৯ তারিখ ২১ /৮/ ২০২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *