👁 334 Views

ধোবাউড়ায় বিয়ের পর টাকা হাতিয়ে নিয়ে ডিভোর্স, বিচার দাবি স্বামীর

প্রতিনিধি(ধোবাউড়া)ময়মনসিংহ :- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁওয়ে বিয়ের পর টাকা-পয়সা হাতিয়ে নিয়ে স্ত্রী ডিভোর্স দিয়েছেন—এমন অভিযোগ করেছেন হারুন নামে এক ব্যক্তি। এ ঘটনায় স্ত্রী মালেকা খাতুনের বিরুদ্ধে অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।

হারুনের অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন সময় তার কাছ থেকে স্ত্রী মালেকা খাতুন টাকা-পয়সা নেন। একপর্যায়ে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার পর কোনো কারণ ছাড়াই তাকে ডিভোর্স দেওয়া হয় বলে দাবি করেন হারুন। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।
হারুন বলেন, সংসার টিকিয়ে রাখার জন্য তিনি সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে সহযোগিতা করেছেন। কিন্তু পরবর্তীতে তাকে ডিভোর্স দিয়ে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার পাওনা টাকা ফেরত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

সরে জমিনে গিয়ে এ বিষয়ে মালেকা খাতুনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিয়ের পরে অকথ্য ভাষায় গালি-গালাজ, সন্দেহ করা, নির্যাতন করা,ভরণপোষণ না করা, এগুলো মেনে নিতে না পেরে তাকে ডিভোর্স দেয়া হয়।

স্থানীয়রা জনিয়েছেন, মালেকা তার বাবার বাড়িতে ঘর নির্মানের সময় হারুনকে আসা যাওযা সহ কাজ করতে দেখেছি অন্য কিছু জানিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *