
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষে চাঁদখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দেবদুয়ার কৃষ্ণ নগর জগন্নাথ মন্দিরে মন্দির কমিটির সভাপতি শিক্ষক সুব্রত কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কৃষ্ণ পদ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদের সদস্য সচিব হিমাদ্রী শেখর দে। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কৃষ্ণ রায়, প্রশান্ত কুমার শীল, প্রদীপ মন্ডল, ভূদেব মন্ডল, নবদ্বীপ কুমার সরকার, মনোজিৎ মন্ডল, কুরনা সরদার, অরুন কুমার দাস, পরিতোষ দাস, সম্পাদক ইন্দ্রজিৎ রায়, লক্ষীকান্ত মন্ডল, কান্তি বিশ্বাস ও রশিক রামানুল দাস। সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশে উদযাপনের পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।