👁 88 Views

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন

 

ঘোড়াঘাট,প্রদিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের দোরগোড়ায় স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও ঘোড়াঘাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা এবং ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।

ঘোড়াঘাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসাইন জানান, ক্যাম্পে প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও প্রাথমিক মূল্যায়নের পাশাপাশি ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি এবং কাউন্সেলিং সেবা প্রদান করা হচ্ছে।

তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় ১৯ ও ২০ জুলাই সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেবা দেওয়া হবে। এছাড়া আগামী রবিবার ও সোমবার উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণেও একই ধরনের ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালিত হবে।

সেবাপ্রত্যাশী প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিভাবক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *