👁 432 Views

ঘোড়াঘাটে গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন মন্ত্রী ডা. জাহিদ

 

ঘোড়াঘাট,প্রদিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদ বৃক্ষরোপণ (৫ বছরে ২৫ কোটি) কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় উপজেলা হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এসময় উপস্তিত ছিলেন. উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, কৃষি অফিসার রফিকুজ্জামান, সার্কেল এএসপি আ ন ম নিয়ামত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কৃষকদের পাশে থেকে সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে বলেও তিনি উল্লে­খ করেন।

তিনি আরও বলেন, সমাজে বিভেদ, হিংসা বা অশান্তির সুযোগ সৃষ্টি করা যাবে না। ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *