👁 220 Views

স্ত্রী-‎সন্তানদের হত্যার ২৫ বছর সাবেক সেনা সদস্যের আত্মহত্যা

‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ২৫ বছর পর গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে সাবেক সেনা সদস্য  আবদুল করিম। মঙ্গলবার বিকেলে উপজেলার গুনবতী বাজারস্থ কর্তাম বন্ধন টাওয়ারে নিহতের ভাইয়ের ফাঁকা বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ । সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহিরুল ইসলাম।
‎জানা যায়, ইউনিয়নের রাজবল্লপুর গ্রামের সাবেক সেনাসদস্য আবদুল করিম ২০০১ সালে নিজ হাতে নিজ স্ত্রী ও ২ সন্তানকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় যাবজ্জীবন কারাভোগ শেষে কয়েক বছর আগে তিনি জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসেন।
‎স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে ভাইয়ের মালিকানাধীন বন্ধন টাওয়ারের ফ্ল্যাটে একাকি প্রবেশ করে আবদুল করিম। মঙ্গলবার সকাল থেকেই ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে স্থানীয়রা কনকাপৈত পুলিশ ফাঁড়িতে খবর দেয়। মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
‎কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, সেনাসদস্যের আত্নহত্যার খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *