👁 402 Views

মালয়েশিয়া বিজনেস প্রতিনিধি দলের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা 

সিরাজগঞ্জ প্রতিনিধি  :;  মালয়েশিয়া বিজনেস প্রতিনিধি দলের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (৮জুলাই) রাতে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় সিরাজগঞ্জের বিভিন্ন  ব্যবসা বানিজ্যের সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।  বিশেষ করে সিরাজগঞ্জের তাঁত,  সরিষা, মধুসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানি নিয়ে আলোচনা হয়। এসময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু মালয়েশিয়া বিজনেস প্রতিনিধিদের সিরাজগঞ্জের বিভিন্ন সেক্টরে  বিনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ করেন। এসময় মালয়েশিয়া বিজনেস প্রতিনিধি দল সিরাজগঞ্জে কৃষি সম্প্রসারণে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন এবং  তাদের তৈরি লিকুইড সার বাজারজাত করতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সহযোগিতা চান। এসময় মালয়েশিয়া বিজনেস প্রতিনিধি দলের প্রধান চে কি প্রে, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী অমর কৃষ্ণ দাস, ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের, লিটন সাহা, পরিচালক তানভীর মাহমুদ পলাশ,  একাব্বর আলী আকবর, জুড়ান আলী সেখ, আবুল হাশেম আবু, ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *