👁 61 Views

চৌদ্দগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’- এ প্রতিপাদ্যে সোমবার সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফ উল্লাহর পরিচালনায় সভায় পল্লী উন্নয়নের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আলী আশ^ব, সিনিয়র সাংবাদিক আবদুল মন্নান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, পল্লী উন্নয়ন সুফলভোগী মীর হোসেন। আলোচনা শেষে পল্লী উন্নয়নের শ্রেষ্ঠ সুফলভোগী মীর হোসেন ও রহিমা বেগম। এ সময় বিভিন্ন পর্যায়ের পল্লী উন্নয়নের কর্মকর্তা ও বিভিন্ন সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *