👁 171 Views

সিরাজগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের তিন দিনব্যাপী আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিরাজগঞ্জ প্রতিনিধি  “গাহি সাম্যের গান— যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর শুভ সূচনা হয়েছে। বৃহস্পতিবার  (২জুলাই) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী  তারেক রহমান এই ঐতিহাসিক বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।
 প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পরই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী যমুনা নদীর ‘হার্ড পয়েন্ট’ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপী (০২-০৪ জুলাই) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় ।
২ থেকে ৪ জুলাই, প্রতিদিন সন্ধ্যায়
সিরাজগঞ্জ যমুনা নদীর পাড়ে হার্ড পয়েন্টে কবির বিদ্রোহ, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার আলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাহিত্য আলোচনা এবং নজরুলের গান ও কবিতার নান্দনিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। যমুনার তীরে নজরুলীয় ভাবাবেগে সিক্ত হতে সিরাজগঞ্জের সর্বস্তরের সাহিত্যপ্রেমী ও আপামর জনগণকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *