👁 31 Views

দুপচাঁচিয়ায় প্রাথমিকের ৩৭৫ জন শিক্ষার্থী পেলেন স্কুল ব্যাগ।। ‍

স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ৩৭৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

গতকাল ২ জুলাই বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার এমপি।

এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান।সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান।উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাইফুল আবেদীন। উপজেলা প্রকৌশলী আবু তালিম। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ।উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন। বিএনপির নেতা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী।প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকগণ ।

এডিপি প্রকল্পের আওতায় এদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩৭৫টি স্কুল ব্যাগ, এবং উপজেলা বিভিন্ন এলাকায় উপকারভোগীদের মাঝে মোট ২৮টি টিউবওয়েল, ৩৫টি সেলাই মেশিন, ২৪টি হুইলচেয়ার, ৬০ বান্ডেল ঢেউটিন, ২৬ সেট ক্রিকেট ব্যাট, ২০০টি ফুটবল, ২২ টি ক্যারাম বোর্ড,২০ জন কৃষকের মাঝে সবজির বীজ এবং ১৫ কেজি করে সার বিতরণ করা হয়।

সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব সহায়তা মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, কৃষি, ক্রীড়া ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *