
ইয়ানূর রহমান : যশোরের বাঘারপাড়ায় পুলিশের পৃথক অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী ও দরাজহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বী আটক হয়েছে। পৃথক অভিযানে বাঘারপাড়া থানা ও যশোর ডিবি পুলিশ তাদের আটক করে।
বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামের বাড়ি থেকে থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলীকে গ্রেপ্তার করে।
হাসান আলী কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। হাসান আলীর ছেলে এনামুল কবির লিটন জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
পুলিশ জানায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বন্দবিলা ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনার মামলায় হাসান আলীকে আটক করা হয়েছে।
বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহজালাল আলম বলেন, ‘হাসান আলীকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।