👁 64 Views

দলের সিদ্ধান্ত মেনে জোটের প্রার্থির পক্ষে কাজ করার ঘোষনা বিএনপির সদ্য সাবেক সাধারন সম্পাদকের

পটুয়াখালী প্রতিনিধি॥   দলের সিদ্ধান্ত মেনে পটুয়াখালী-৩ (দশমিনা গলাচিপা) আসনে জোটের প্রার্থি গনঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষে নির্বাচনে কাজ করার ঘোষনা দিয়েছেন দশমিনা উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারন সম্পাদক আলহ্জ¦ শাহ আলম শানু সিকদার। আজ শনিবার বিকেলে তার নিজস্ব বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন। শাহ আলম শানু বলেন দলের বিরুদ্ধে গিয়ে আমি ভূল করেছি তাই কেন্দ্রীয় বিএনপি নেতাদের কাছে এঘটনায় ক্ষমা চেয়েছি তারা বলেছেন দলের পক্ষে কাজ করতে তাই আজ থেকে আমি জোটের প্রার্থি ভিপি নুরুল হক নূরের পক্ষে মাঠে কাজ করবো। তিনি দলের সিদ্ধান্ত মেনে বিএনপির অন্যান্য নেতাকর্মীদের জোটের প্রার্থির পক্ষে কাজ করার আহ্বান জানান। এর আগে গত ১১ ও ১২ জানুয়ারী বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন দশমিনা ও গলাচিপা বিএনপি নেতাদের সাথে বিশেষ সভা করে তাদের জোটের প্রার্থির পক্ষে কাজ করার আহ্বান জানান কিন্তু বিএনপি নেতারা তার কথায় কর্নপাত না করে কেন্দ্রীয় বিএনপির বহিস্কৃত কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষ নেওয়ায় গত ১৭ জানুয়ারী দশমিনা ও গলাচিপা উপজেলা ও গলাচিপা পেীর বিএনপির কমিটি বিলুপ্ত করেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এব্যাপারে উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক রতন জানান, হাসান মামুন এ জনপদের তৃনমূলের নেতা এরকম শতাধিক নেতাও যদি তাকে ছেড়ে চলে যায় তাতে হাসান মামুনের ভোটে কোন প্রভাব পরবে না। ১২ তারিখের নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।
এদিকে গতকাল শনিবার গনঅধিকার পরিষদের দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়ন কমিটির সদস্য সচিব মোঃ রাসাদ হোসেন ব্যাক্তিগত কারন দেখিয়ে গনঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা গনঅধিকার পরিষদের সাধারন সম্পাদক মোঃ মিলন মিয়া জানান, আলীপুরা ইউনিয়নে লিটন খানকে গনঅধিকার পরিষদের সদস্য সচিবের দ্বায়িত্ব দেওয়া হয়েছে॥
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *