👁 505 Views

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮০ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৭৯৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে| বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৫১ লাখ ৫০ হাজার|

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষনা সম্মেলনে বাজেট ঘোষণা করেন বোদা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম|

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির লায়ন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, বিএনপি নেত্রী মজিদা বেগম, লাইলী বেগম, পৌর কর্মকর্তা হুয়ায়ুন কবীর, ইঞ্জিনিয়ার দীপংকর রায়, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন|

সম্মেলনে পৌর প্রশাসক রবিউল ইসলাম জানান, পৌরসভার ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে| এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও ত্বরাšি^ত হবে| নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পৌর এলাকার পরিচ্ছন্নতা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক স্ট্রিট লাইট স্থাপন এবং জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এ বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে|

বোদায় ‘এক শিশু, একটি গাছ’ কর্মসূচিতে ২০ হাজার চারা বিতরণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: ‘এক শিশু, একটি গাছ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের বোদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে|

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম পৌরসভার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেন|

চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও সমবায় কর্মকর্তা জাকির হোসেন, আইসিটি কর্মকর্তা ধনেশ^র চন্দ্র রায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ গণমাধ্যম কর্মীবৃন্দ|

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, ‘‘‘এক শিশু, একটি গাছ’ কর্মসূচির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার সচেতনতা ˆতরি হবে| জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই|’’

তিনি আরও বলেন, ‘‘সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা করা জরুরি|’’ এ সময় তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *