👁 503 Views

তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে  মানববন্ধন

পঞ্চগড় : পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুকে নিয়ে ঘুষ গ্রহণের মিথ্যা অপবাদ ও হয়রানি করার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন তেতুলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ মঙ্গলবার(৩০জুন) দুপুরে তেতুঁলিয়া উপজেলা পরিষদের সামনে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এ কর্মসূচী পালন করেন৷
এসময় উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।

এসময় বক্তারা বলেন, এরকম মিথ্যা ও সাজানো অপবাদ একজন সৎ অফিসারের বিরুদ্ধে তুলে সম্মান ক্ষুন্ন করা হয়েছে । আমরা এর তীব্র নিন্দা জানাই। এহেন কর্মকান্ডে তদন্ত সাপেক্ষে বিচার চাই। ওই নারী নিশ্চই কাহারো প্ররোচনায় ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সুপরিকল্পিতভাবে একজন সৎ অফিসারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা অপবাদ ছড়িয়েছে যা দুঃখজনক। আমরা কর্ম স্থলে সঠিক পরিবেশের জন্য জনগণের সহযোগিতা চাই।
২নং তিরনই হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসারে সঙ্গে বিগত দু’বছর ধরে নানামুখী কাজ করেছি। কখনো খারাপ কিছু দেখতে পারি নাই। কিন্তু একজন ভারসাম্যহীন ও ভবঘুরে নারী কিভাবে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেবার কথা তুলছে। আমার জানামতে ছেলের জন্য কোন দরখাস্ত উপজেলা পরিষদে করেনি। বিষয়টি বানোয়াট ও ভীত্তিহীন হওয়ায় তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।

প্রতিবাদে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্যই এহেন কর্মকান্ডের কারনে এই কর্মসূচী পালন করেন তারা৷ এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *