👁 510 Views

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

সৈয়দ মনির আহমদ, ফেনী :  ফেনীর সোনাগাজীতে সাবেক এমপি হাজী রহিম উল্লাহর ভাই হাজী সিরাজের ঘরে ডাকাতির মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে।
২৯ জুন, সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

জানাগেছে, উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সোমবার ফেনী আদালতে আত্মসমর্পণ করেন তারা। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীরা হলেন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহিন, যুবদলকর্মী মোশারফ হোসেন, মো. আসিফ, আরিফ শুভ, নীরব, বেলাল হোসেন, দাউদুল ইসলাম ও মো. সৌরভ। তারা সকলে উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে পু্লিশের কোর্ট পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নিয়ে তারা ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।
প্রসঙ্গত, ২ মার্চ রাতে উপজেলার সোনাপুর গ্রামে ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্লাহর ছোটভাই হাজী সিরাজের ঘরে ভাংচুর, অগ্নিসংযোগ ও ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন থানায় মামলা করেন হাজী সিরাজের স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *