👁 504 Views

ধামইরহাটে আইডিয়াল মাদরাসার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি –

নওগাঁর ধামইরহাটে আইডিয়াল মাদরাসার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি সকালে মাদরাসার দ্বিতীয় ক্যাম্পাসে এই সভ অনুষ্ঠিত হয়। নতুন সেশনের জন্য এস এম সাইফুল ইসলামকে পর্ষদের চেয়ারম্যান মনোনীত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পর্ষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো: আবু বকর সিদ্দিক (বর্তমানে পরিচালক প্রশাসন), ভাইস চেয়ারম্যান মো: রুহুল আমিন স্বপন, মো: জাহেদুল আলম শাকিল, মো: রেজুয়ান হোসেন (নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান), সেক্রেটারী মো: আবু তাহের, পরিচালক অর্থ মো: কোরবান আলী, পরিচালক অডিট মো: ইলিয়াস হোসাইন, পরিচালক আইসিটি মো: আমিরুল মোমেনীন ও পরিচালক মো: আবু হানজালা। এজিএম পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ ও পরিচালক মো: মামুনুর রশীদ।

কুরআন সুন্নাহ ও তথ্য প্রযুক্তি নির্ভর সম্পূর্ণ বেসরকারীভাবে ২০২৩ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটি ২টি ক্যাম্পাসে ৩০ জন শিক্ষক-কর্মচারী নিয়ে প্রায় ৬০০ জন ছাত্র-ছাত্রীকে নিয়মিত পাঠদান করে আসছে আলহামদুলিল্লাহ। মাদরাসার চেয়ারম্যান জানান ভবিষ্যতে এটি একটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে ইংশাআল্লাহ। এ ব্যাপারে তিনি এলাকার সর্বোস্তরের জনগণ ও অভিভাবকবৃন্দের সহায়তা কামনা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *