
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অনন্য সমাজ কল্যাণ সংস্থার সহকারী পরিচালক, হোটেল ড্রিম প্যালেস ইন্টারন্যাশনাল’র সাবেক পরিচালক, পাবনা এমবিএ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক পাবনার চেতনার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম রোটাঃ আজিম উদ্দিন-এমবিএ’র ১২তম মৃত্যুবার্ষিকী আজ।
প্রয়াত আজিম উদ্দিন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি একাধারে সন্ধানী ব্লাড ডোনার ক্লাব, রোটারী ক্লাব অব পাবনা, পাবনা এমবিএ ক্লাব, মানবাধিকার উন্নয়ন কমিশন (সহ-সভাপতি), জাতীয় প্রতিবন্ধি সংস্থা,আঞ্জুমান মুফিদুল ইসলাম, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, দর্পন সমাজ উন্নয়ন সংস্থা (ভাইস চেয়ারম্যান), জাতীয় যক্ষা নিরোধ সমিতি (সাংগঠনিক সম্পাদক), জনস্বাস্থ্য আন্দোলন-পিএইচএম-ঢাকা,বাংলাদেশ প্রবীণ হিতষী সংঘ, পাবনা রাইফেল ক্লাবসহ বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছেন।
২০০৪ সালে তিনি সিরাজগঞ্জ জেলায় সাংবাদিকতার সেরা এওয়ার্ড “জনতা”তে ভুষিত হয়। তার হঠাৎ করে সেই চলে যাওয়াটাকে এখনো অনেকে দুঃস্বপ্ন হিসেবে দেখেন।
তিনি পাবনা জেলার সাঁথিয়া থানার অন্তর্গত গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের বাসিন্দা ছিলেন। ২০১৪ সালে ২৮শে জুন অনন্য সমাজ কল্যাণ সংস্থায় কর্তব্যরত অবস্থায় টাঙ্গাইল কালিহাতিতে আজকের এই দিনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।