👁 463 Views

জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতির কবর রচনা করা হবে: নবাবগঞ্জে আনোয়ারুল

এম সাজেদুল ইসলাম সাগর ,নবাবগঞ্জ (দিনাজপুর)  দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয়ানী জামিরা গ্রামের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামি ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতির কবর দেওয়া হবে।ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের জানমাল,ইজ্জত ও অধিকার নিরাপদ থাকবে।তিনি বলেন,দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি,দুঃশাসন ও বৈষম্যের শিকার।এ অবস্থা থেকে মুক্তি পেতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন,সংসদে সৎ লোক গেলে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তন সম্ভব।জামায়াতে ইসলামি জনগণের অধিকার প্রতিষ্ঠা,ন্যায়বিচার এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এজন্য আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পাশে দাঁড়ানোর জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে ৪ নম্বর ওয়ার্ড নয়ানী জামিরা গ্রাম জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভায় সভাপতিত্ব করেন ইন্জি: নুরুজ্জামান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং দিনাজপুর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম।

সভায় দিনাজপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহসভাপতি মাওলানা রমজান আলী,জেলা নাগরিক পার্টির যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা বিএসসি, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, ভাদুরিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আন্তাজ আলীসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *