👁 200 Views

সিরাজগঞ্জে আইসক্রিমের কারখানায় ২০ হাজার টাকা জরিমানা 

সিরাজগঞ্জ প্রতিনিধি   :;  সিরাজগঞ্জে  আইসক্রিম তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বৃহস্পতিবার  (২৬জুন) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ  কর্তৃক মিরপুর দক্ষিণপাড়া এলাকায় অবস্হিত মেসার্স জেমি আইসবারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক  মো: সোহেল শেখ শুক্রবার  এতথ্য নিশ্চিত করে জানান অবৈধভাবে শিশু খাদ্য আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণ করা হচ্ছে যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স জেমি আইসবারের মালিক মো: হুসাইন মোল্যাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। অভিযানে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক  মো: সোহেল শেখসহ ব্যাটেলিয়ন আনসার  সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  জনস্বার্থে এধরণের  অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *