👁 304 Views

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাঁথিয়ার জোড়গাছা ফুটবল দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।
বৃহস্পতিবার (২৫জুন)পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মনিরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম,সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রনব কুমার,জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ আরো অনেকে।

অনুষ্ঠানে জাতীয় চ্যাম্পিয়ন দলের ক্ষুদে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

উল্লে¬খ্য,গত ২০জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালিকা)২০২৬ এর জাতীয় পর্যায়ের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলের পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিদ্যালয়টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *