👁 249 Views

মধুখালীতে বাড়ির দেয়াল আর্জেন্টাইন পতাকায় মোড়ানো শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা

প্রতিনিধি ১৩ জুন ২০২৬খ্রি. শনিবারঃ রাস্তা দিয়ে চলতে চোখ যায় বাড়িটির দিকে। বাড়ির দেয়াল নীল আর সাদা রঙ দিয়ে রাঙানো। দেখতে একদম আর্জেন্টিনার পতাকার মতো। দেয়ালের দুই পাশে আর্জেন্টিনার পতাকার লোগোর ছবিও আঁকা হয়েছে। তবে এটি মেসির বাড়ি নয়, আর্জেন্টাইন ভক্ত সালেহীন সোয়াদ সাম্মীর বাড়ি।

ফরিদপুরের মধুখালী পৌরসদরের বাসিন্দা সাম্মী আর্জেন্টিনা দল ও মেসিকে দারুণ ভালোবাসেন। এই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি নিজের বাড়ির দেয়াল রাঙিয়েছেন দেশটির পতাকার রঙ দিয়ে। গোন্দারদিয়া গ্রামের বাসিন্দার খেলাপ্রেমী এই গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলেরই সমর্থক রয়েছে।আর আর্জেন্টিনা দলকে একটু বেশিই ভালোবাসেন সাম্মী।ছোটবেলা থেকেই তিনি খেলাধুলা ভালোবাসেন এবং আর্জেন্টিনাকে সমর্থন করেন। ২০০৬ সালে বিশ্বকাপের সময় থেকে নিজের বাড়িতে আর্জেন্টিনার পতাকা উড়ানো শুরু করেন। এবার নিজের বাড়ির দেয়াল রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে। সাম্মীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির চারপাশের দেয়ালে সবই আর্জেন্টিনার পতাকার রঙে রঙ করেছেন। এর মধ্যে পতাকার লোগোর ছবি আঁকা হয়েছে। সালেহীন সোয়াদ সাম্মী বলেন, ছোট থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার প্রবল ভালোবাসা রয়েছে। যেটি ভাষায় প্রকাশ করা যাবে না। এই ভালোবাসা থেকেই সাপোর্ট করা দলের পতাকার রঙ দিয়ে বাড়ির দেয়াল সাজিয়েছি।

একই গ্রামের জুবায়ের শেখ বলেন, আমিও আর্জেন্টিনার সাপোর্টার। সাম্মী ভাইয়ের বাড়িটি দেখে আমার খুবই ভালো লাগছে। তিনি মেসির বড় ভক্ত। আর আমাদের গ্রামে আর্জেন্টিনা ছাড়া ব্রাজিলেরও ভক্ত রয়েছে। তবে আর্জেন্টিনার ভক্ত বেশি। আর্জেন্টিনার আরেক সাপোর্টার আমাতুর রহমান বলেন, বাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন সাম্মী । তিনি আর্জেন্টিনা দলকে খুব ভালোবাসেন। আমার বিশ্বাস এবার বিশ্বকাপ আর্জেন্টিনা নেবে। অপর দিকে ব্রাজিল দলের সমর্থকেরা নিজ দলের নিজেদের ছবি দিয়ে বিলবোর্ড করে মোড়ে মোড়ে টাঙগিয়েছেন। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে কোন দলের ঘরে যায় স্বপ্নের চ্যাম্পিয়নের পুরস্কার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *