
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২লক্ষ ৪হাজার টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।
২৯ বিজিবির সুত্রে জানা যায়, আজ ০৮ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক প্রতিরোধ ভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২হাজার ৫শত ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য- ২লক্ষ ৪ হাজার টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান পিএসসি সাংবাদিকদের
জানান।