
আবু মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদক. ধামইরহাট
নওগাঁর ধামইরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামুলক র্যালী বের করা হয়েছে। ৬ জুন (শনিবার) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামুলক র্যালী বের করা হয়। র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পরিস্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ধামইরহাট পৌরসভার প্রশাসক প্রশান্ত চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার, স্বাস্থ্য পরিদর্শক মো. শরিফুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স বিউটি বেগম, স্বাস্থ্য কমপ্লেক্সের মো. সারোয়ার হোসেন, নার্স মো.আব্দুল খালেক, ধামইরহাট পৌরসভার প্রতিনিধি মো. ফারুক হোসেন, পরিসংখ্যানবিদ মো. নাজমুল হোসেন, ডেন্টাল টেকনোলজিস্ট মো.আবু ওয়াহেদ উজ্জল প্রমুখ। সবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফড়ার মেশিনের মাধ্যমে মশা নিধঁন কাজেরও উদ্বোধন করা হয়।